মাশরাফীর বিদায়ে সাকিবের আবেগঘন স্ট্যাটাস
ফেসবুকে এক বার্তা দিয়েছেন সাকিব আল হাসান। ওই পোস্টে সাকিব লিখেছেন, ‘সত্যিকারের নেতা এবং যোদ্ধা বলতে যা বোঝায় আপনি আমাদের কাছে তার দৃষ্টান্ত হয়ে থাকবেন সবসময়। বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও, আপনি উৎসাহ জুগিয়েছেন আমাদের। শিখিয়েছেন নিজেদের প্রতি বিশ্বাস রাখতে। আপনার থেকেই শিখেছি গৌরব আর সম্মানের সাথে দেশের জার্সি পরে কীভাবে মাঠে লড়তে হয়। নিঃসন্দেহে আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি মাঠে, কাটাবো সামনের দিনগুলোতেও। নিজের উদ্যোমে যেভাবে আমাদের প্রেরণা দিয়েছেন আর প্রতিটা মুহূর্ত পাশে থেকে দল হিসেবে সামনে এগিয়ে যেতে সাহায্য করার ব্যাপারটা ভুলব না কখনোই। বিনয় আর সম্মানের সাথে টিম টাইগার্স আর প্রিয় জাতীয় পতাকাকে বিশ্বের বুকে উঁচিয়ে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হয়তো আমাদের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কিন্তু আমাদের সবার প্রিয় ‘মাশরাফী ভাই’ হয়ে সারাটাজীবন থাকবেন আমাদেরই মাঝে। সবসময়ই যেন আমাদের জন্য আপনার সেরাটা দিতে পারেন এই শুভকামনা জানাচ্ছি।’

0 Comments: