চট্রগ্রামের আগ্রাবাদ মোড়ে যখন নকল স্যাভলন বিক্রেতাকে শাষিয়ে ওখান থেকে দোকান উঠিয়ে দিলাম , ঠিক তখনি আসার পথে চৌমুহনীর কর্নফুলী মার্কেটের সামনে আবার একই চিত্র ৷ নকল হেক্সিসল বিক্রির মহাউৎসব ৷ আমরা কোথায় বাস করি ? যেখানে এই দুঃসময়ে সবাই এক জন আরেকজন থেকে মাপ ছেয়ে নিচ্ছে ৷ মৃত্যু ভয়ে সবাই শংঙ্কিত সেখানে কিভাবে তারা সাধারন জনগনের সাথে প্রতারনার খেলায় ব্যাস্ত ৷ তাদের কি মৃত্যু ভয় নেয় ৷ এই নকল হেক্সিসল তৈরিতে দুই টাকাও খরচ পড়ে না শুধু রং আর পানি ব্যাস হয়ে গেল হ্যান্ড স্যানিটাইজার ৷ আর বিক্রি ৪০-৫০ টাকা ৷ দেখতে অবিকল হেক্সিসলের মত ৷ বোতলটাও জোগাড় করেছে হেক্সিসলের ৷ তাই রাস্তা থেকে না জেনে কেউ কোন হ্যান্ড স্যানিটাইজার ক্রয় করবেন না ৷ কারন এতে আপনার স্কীন ক্যানসার পর্যন্ত হতে পারে ৷ মানুষের বিবেক মরে গেলে যা হয় , তাই হচ্ছে ৷ কি লাভ সারা বছর ওয়াজ মাহফিল করে বা শুনে , যদি নীতি ও মনুষ্যত্ব মরে যায় ৷ তাই এই সমস্ত অসাধু নকল চক্র যাতে সমাজে বিস্তার করতে না পারে এজন্য সবাই সজাগ দৃষ্টি রাখবেন ৷ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন ৷ সম্ভব হলে শেয়ার করে সবাই কে সচেতন করুন ৷ — { মানবিক পুলিশ ইউনিট সিএমপি }
0 Comments: