মরনব্যাধি কষ্টের মধ্যে সু-খবর
নবীনগরের তিতাস নদীর পাড়ে আইসোলেশন সেন্টারের ঘোষনা, আহমেদ(প্রাঃ)হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কে প্রাণঢালা অভিনন্দন
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
আহমেদ(প্রাঃ)হাসপাতাল নবীনগর
সম্প্রতি সারাদেশ যখন করোনা ভাইরাস এর মহামারি নিয়ে আতংকে। ঠিক তখনই নবীনগর উপজেলার মানুষের জন্য এক অাশার বার্তা নিয়ে অাসলেন বিশিষ্ট সমাজসেবক আহমেদ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ। সাম্প্রতি নবীনগর তিতাস নদীর পাড়ে তাঁর নবনির্মিত অত্যাধুনিক সুবিধা সম্বলিত হ্যালিপ্যাড বিশিষ্ট বহুতল হাসপাতালটি দেশ ও জনগণের কল্যাণে করোনা অাইসোলেশন সেন্টার হিসেবে ব্যাবহার করার জন্যে ব্রাহ্মণবাড়িয়া -০৫, নবীনগর নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল মহোদয়ের মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দেন। তিনি তার এই মহৎ কর্মের মাধ্যমে উপজেলার সকল মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ায় প্রাণঢালা অভিনন্দন।

সূত্র :তারেক আহমেদ
উপ-ব্যবস্থাপনা পরিচালক
আহমেদ (প্রাঃ)হাসপাতাল লিমিটেড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।তারিখ -১০/৪/২০

0 Comments: