করোনাভাইরাস : সিঙ্গাপুরের সর্বশেষ আপডেট।

আজকে ৭ ই এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে,সিঙ্গাপুরে আরো নতুন ১০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৪৮১

আজকের আক্রান্ত ১০৬ জনের মধ্যে ৩ জন বাহিরের দেশের সাথে লিংক রয়েছে। ১০৩ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ এরমধ্যে ৩৯ জন শ্রমিকদের থাকার জায়গা ডরমিটরির সাথে লিংক রয়েছে৷ আর ৫২ জন পূর্বের ক্লাস্টারের সাথে লিংক রয়েছে৷ ১০ জন অন্যান্য রোগীদের সাথে লিংক রয়েছে।

আজকে ৩৩ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এই নিয়ে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৩৭৭ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন৷

৬২৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ২৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে রেখে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সিঙ্গাপুরে এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছে৷ 

0 Comments: