সিঙ্গাপুরে আরো ৯৯ জন বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত।
সিঙ্গাপুরে নতুন করে ১৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৯ জনই বাংলাদেশি।শনিবার ৯৯ জনসহ এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ৫৪৪ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২৯৯ জন৷ আজ আরও ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫২৮ জন। ১১ এপ্রিল ৯০ বছর বয়স্ক সিঙ্গাপুরিয়ান নাগরিকের মৃত্যু হয়।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে আটজনের মৃত্যু হয়েছে৷আর একজন করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাবার আগেই মৃত্যুবরণ করেন৷
আক্রান্ত ১৯১ জন সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ ৭২ জন পূর্বের ক্লাস্টারের কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এরমধ্যে বেশীরভাগই অভিবাসীদের থাকার জায়গা ডরমিটরির সাথে লিংক রয়েছে। ১১৯ জনের তথ্য এখনো অজানা।
৯৪৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এরমধ্যে ৩১ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ৮২০ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগল হাসপাতাল এবং দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাকাল্টি অ্যাট ডিজোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছে।





0 Comments: